ফুলবাড়ীতে ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: 7:04 PM, April 29, 2021

প্রভাতবেলা ডেস্ক:

দিনাজপুরের ফুলবাড়ী উত্তরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে আটপুকুর যাবার পথে মাহাবুবুর রহমান নামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

ছিনতাইয়ের স্বীকার মো. মাহাবুর সরকার বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০মিনিটে উত্তরা ব্যাংক ফুলবাড়ী শাখা থেকে তিন লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলাম। পরে দুপুর ২টার দিকে সুজাপুর সোয়েব এমপির মোড় তেঁতুল তলা ব্রীজের অদূরেই একে একে তিনটি মটরসাইকেলে ৬জন আমাকে ঘিরে ফেলে এবং একজন আমার হেলমেটের গ্লাসের ভিতরে হাত ঢুকিয়ে শুকনা মরিচের গুড়ো ছিটিয়ে দেয়। অপর একজন আমার সাথে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকার ব্যাগে ছিনিয়ে নিয়ে যায়।

 

ছিনতাইয়ের শিকার মাহাবুরের বড় ভাই মোশাররফ হোসেন বলেন, মেসার্স সরকার ট্রেডার্স আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আটপুকুরহাটে প্রায় এভাবেই যাতায়াত করি টাকা নিয়ে। কিন্তু আজকে এমন দুর্ঘ্টনা ঘটবে ভাবিনি।

আরও পড়ুন  পীর সেজে গৃহবধূর ৩ লাখ টাকার গহনা নিয়ে উধাও

 

ফুলবাড়ী থানার এসআই মো. আরিফ বলেন, আমি ও এসআই দেবিকান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামী শনাক্তের চেষ্টা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ