সিলেট | |
প্রকাশিত: 8:49 PM, October 18, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ফেনীর পরশুরাম উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. করিম (২৮) ও স্বপন (২৪)।
রবিবার (১৮ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানসল্যান্ড থেকে তাদের লাশ পাওয়া যায়।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। তারা দুজন পরশুরামের পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুথুমার খারিজকোনা গ্রামের মোস্তফা মেম্বার বাড়ি সংলগ্ন কালাধন সরকারের ছেলে। তারা পেশায় দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন বলেন, রবিবার ভোরে সীমান্তের ১৫-২০ ফুট ভেতরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার হাফিজের হাতে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, মৃতরা সীমান্ত পিলার ২১৬৭/১১-এর কাছে শূন্য লাইন বরাবর হিল্লা টিলার পাশে খালে মাছ ধরছিলেন। ওই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতদের বাবা কালাধন সরকার জানান, তার দুই ছেলে ফজরের নামাজের আগে ঘর থেকে মাছ ধরার জন্য বের হয়। এরপর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরশুরাম থানা পুলিশের ওসি শওকত হোসেন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি