সিলেট | |
প্রকাশিত: 3:35 PM, December 21, 2023
গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার মৃত ইলেম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার মৃধা (৫০), ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত আলফু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪২), পিরোজপুর জেলার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) ও মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেফতার চারজন চট্টগ্রাম থেকে ৬০ হাজার টাকা চুক্তিতে ৩ লাখ টাকার জাল নোট ক্রয় করেন। বগুড়া এসে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অল্প দামে কিছু কেনাকাটার পর জাল নোট ব্যবহার করে আসল টাকা হাতিয়ে নিতেন।
এভাবে তিন লাখ টাকার জাল নোটের বিনিময়ে অন্তত আসল দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, চট্টগ্রামে জাল নোটের ছাপাখানা শনাক্তে কাজ চলছে। গ্রেফতারদের সন্ধ্যার পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি