সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
বর্তমান সরকার জনকল্যাণমুখী একটি কৃষিবান্ধব সরকার আর সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বাধাগ্রস্ত করতে দিগ্বিদিক নানান কূটকৌশল করে সফল না হয়ে শেষমেশ ইসলাম ধর্মকে কেন্দ্র করে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করে যাচ্ছে।
কিন্তু বর্তমান সরকার ইমাম আলেমদের সম্মান প্রতিষ্ঠার জন্য যে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে এর আগে কোন সরকার তা করেনি। এদেশের মানুষ ৭১ এর খুনিদের হাতে এ দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দিবে না।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও (সিলেট-সুনামগঞ্জ) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামীমা শাহারিয়ার এমপি এসব কথা বলেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক শেখ মোস্তাফার সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক এমকে ওয়াহিদ চৌধুরী খসরু ও উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল শাহ্’র যৌথ সঞ্চালনায় অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, তাহিরপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সদস্য মজিবুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন প্রমুখ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপস্থিত অতিথি বৃন্দ।
সম্মেলনে কৃষকলীগের শ্রীপুর উত্তর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোট ১৮টি ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী ছিলেন। ভোটগ্রহন শেষে ফলাফল তাৎক্ষণিক ঘোষণা করা হয়নি। তবে পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি