বসুন্ধরার করোনা হাসপাতাল চালু

প্রকাশিত: 9:43 PM, June 3, 2020

বসুন্ধরার করোনা হাসপাতাল চালু

 

প্রভাতবেলা ডেস্ক:

 

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ২০০০ শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার (৩ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

তিনি বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ