সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। টুইটারে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে বন্যায় আক্রান্তদের তিনি প্রায় ১ কোটি টাকা ( ১ লাখ ইউরো) প্রদান করবেন। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি এই ঘোষণা দিয়েছেন।
টুইটারে গ্রেটা লিখেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম বন্যায় ভারত ও বাংলাদেশে কোটি মানুষ দুর্ভোগে পড়েছেন। এরই মধ্যে এই অঞ্চল আমফান ও করোনা মহামারিতে বিপর্যস্ত। আমার ফাউন্ডেশন পুরস্কারের অর্থ থেকে ১ লাখ ইউরো ব্র্যাক, গুঞ্জ, অ্যাকশন এইড ইন্ডিয়া ও বাংলাদেশকে প্রদান করবে।
গ্রেটা আরেকটি টুইটে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ, সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানকে বাংলাদেশ ও ভারতের বন্যায় আক্রান্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি