সিলেট | |
প্রকাশিত: 12:35 PM, July 29, 2020
প্রতিনিধি, বানিয়াচং(হবিগঞ্জ) :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যার্তদের মাঝে দিনব্যাপী ত্রান বিতরণ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ জন পরিবারের মানুষের মাঝে ওই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, লুৎফুর রহমান ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, সয়াবিন তেল, লবণ ও নুডুলস বিতরণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি