সিলেট | |
প্রকাশিত: 2:37 PM, June 14, 2020
প্রভাতবেলা ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ জুন) দুপুর ২টা ১০ মিনিটে চুনারুঘাট থানাধীন দক্ষিণ দেওরগাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মহিবুর রহমান (২৬) হবিগঞ্জের চুনারুঘাটের খড়মপুর বস্তি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও মো. বাবুল মিয়া (৩৪) একই উপজেলার দেওর গাছ গ্রামের আ. মোতালেবের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি