সিলেট | |
প্রকাশিত: 4:51 PM, December 10, 2020
প্রভাতবেলা ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে মমতা রাণী সরকার ( ৩৫ ) নামের এক ব্রাক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মােটরসাইকেল চালক নিহতের স্বামী ব্রাক কর্মী মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) দুপুর ১ টার দিকে উপজেলার ঢাকা – সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মােড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মমতা রাণী সরকার কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী ও কমলগঞ্জ ব্রাক অফিসের কর্মী।
জানা যায় , কিশােরগঞ্জের গ্রামের বাড়ি থেকে স্বামী – স্ত্রী মােটরসাইকেল যােগে কর্মস্থল কমলগঞ্জ ব্রাক অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মােড়ে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখােমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ব্রাক কর্মী মমতা রাণী সরকার নিহত হন। আর স্বামী মুহিত কুমার সরকারকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লােকজন এসে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেদ মাহমুদ খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে রেকার দিয়ে টেনে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি