বিএনপি নেতা আলী আহমদের পিতার ইন্তেকাল : জানাজা বাদ আসর

প্রকাশিত: 4:02 PM, February 1, 2021

বিএনপি নেতা আলী আহমদের পিতার ইন্তেকাল : জানাজা বাদ আসর

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডস্থ মদীনা অটো রাইছমিলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় সোনারপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুমের জানাযা সোমবার বাদ আসর দক্ষিণ সুরমার কামালবাজারস্থ তালিবপুর নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

জেলা ও মহানগর বিএনপির শোক :

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদের পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

আরও পড়ুন  সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ

এক শোক বার্তায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে যেনো এই শোক সইবার শক্তি দান করেন।

সর্বশেষ সংবাদ