বিশ্বনাথের আলোচিত মাদক ব্যবসায়ী তবারক গ্রেফতার

প্রকাশিত: 7:55 PM, March 14, 2020

বিশ্বনাথের আলোচিত মাদক ব্যবসায়ী তবারক গ্রেফতার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিশ্বনাথের আলোচিত মাদক ব্যবসায়ী তবারক আলীকে (৩২) ১ হাজার ৮০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তবারক আলী’র বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানা, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 

শনিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায় বিশ্বনাথ থানাধীন পাঠাকইন গ্রামস্থ তবারক আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার কওে ডিবি পুলিশ।

 

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান।এসময় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র একটি বিশেষ টিম নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন।

 

পুলিশ জানায়, বিশ্বনাথ থানাধীন পাঠাকইন গ্রামস্থ মৃত আলকাছ আলীর ছেলে তবারক আলী। অভিযানে পুলিশ তার বসতঘরে তল্লাশি করে শয়নকক্ষের খাটের বালিশের নিচ হতে পাঁচ প্যাকেটে থাকা ১০০০ পিছ এবং তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে থাকা এক প্যাকেটে ৮০ পিছসহ মোট ১০৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২৪ হাজার টাকা।

আরও পড়ুন  বিএনপি-আ'লীগ ঘুরে বিএনএমে সাবেক সাংসদ শামসুল আবেদীন

 

অভিযানের সময় তার বসতঘরে অবস্থান করা মাদক ব্যবসায়ী ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সহযোগীদের নাম ও ঠিকানা- ওয়াহিদ মিয়া(২২), পিতা-মৃত ইউসুফ আলী, সাং- বিশ্বনাথ, সিলেট। সাগর হাওলাদার (২০), পিতা-আবুল হোসেন, সাং-সাহেবগঞ্জ। ইমন জমাদ্দার(১৮), পিতা- ফিরোজ জমাদ্দার, সাং-বড়পাশা, উভয় থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল।

 

উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬১ হাজার পিছ ইয়াবাসহ ২ নারীকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এই ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে তবারক আলীর নাম আলোচনায় আসলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় তাকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশসহ একাধিক টিম গঠন করা হয়। যার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান এর নেতৃত্বে ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে আসামি তবারক আলী খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করায় তাকে গ্রেপ্তারেরে পুলিশের বেগ পেতে হয়। অবশেষে শনিবার ভোর বেলা তার বসত বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুন  সিলেট জেলা বিএনপির ঈদ উপহার বিতরণ

 

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করে।

 

পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত তবারক আলী সিলেট জেলার একজন আলোচিত মাদক ব্যবসায়ী মর্মে জনশ্রুতি রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন থেকে পুলিশ কাজ করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য মোতাবেক অন্যান্য মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ