বিশ্বম্ভরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 2:39 PM, July 20, 2020

বিশ্বম্ভরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

১৯ জুলাই (রোববার) র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন দক্ষিণ মোয়াকুড়া এলাকা হতে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী আশরাফ আলী (৭০)কে গ্রেফতার করে ।

 

গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার ধনপুর ইউনিয়নের মৃত ইনতাজ আলীর ছেলে । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  বানিয়াচংয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ের তোড়জোড়!

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ