সিলেট | |
প্রকাশিত: 4:49 PM, April 26, 2021
প্রভাতবেলা ডেস্ক:
রোববার (২৫ এপ্রিল) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে শিশুটিকে অনেক খোঁজাখুজির পর স্বজনরা রাতে ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত কিশোরঘাতক আসিফ হোসেনকে পুলিশ আটক করেছে।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে এলাকায় মাইকিং করে সন্ধান চাওয়া হয়। এক পর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এসময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে সে। তার কথামত ভুট্রার ক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে আসিফ এক প্যাকেট বিস্কুট নিজে খাওয়ার জন্য এনে তাদের নির্মাণাধীন নতুন বাড়ির একটি কক্ষের মধ্যে রাখে। এসময় তার চাচাতো ভাই আহসান হাবিব ওই ঘরে গিয়ে কিছু পরিমাণ বিস্কুট খেয়ে ফেলে। এনিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আসিফ। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আহসানকে চর থাপ্পর মারে। এতে আহসান হাবিব উল্টো গালি দিলে তার গলা চিপে ধরে আসিফ। শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান জানান, আসিফের বাবা বিদেশে থাকেন, তাই আসিফ এলাকায় উশৃঙ্খল জীবন যাপন করতো। এ জন্য এলাকাবাসীও তার প্রতি বিরূপ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি