বৃক্ষ নিধনে পূণ্যভূমি বিরান, রোপনের মেলেনি সন্ধান

প্রকাশিত: 8:25 PM, November 4, 2021

বৃক্ষ নিধনে পূণ্যভূমি বিরান, রোপনের মেলেনি সন্ধান
বৃক্ষ নিধনে পূণ্যভূমি বিরান, রোপনের মেলেনি সন্ধান। মেয়র আরিফ নগর থেকে গাছ কাটলেন শত শত, রোপণ করেননি একটিও।
লোকযন্ত্র সচল রাখতে গাছযন্ত্র শুধু অক্সিজেনই দিয়ে শেষ নয়, পরিবেশ শীতল রাখতে জলীয়বাষ্পও ছড়ায়। কিন্তু আমরা কি নির্বোধ; সেই গাছের কদর নেই আমাদের কাছে। বাংলাদেশে আধুনিক নগরায়নে গাছ-পালা কেটে উজাড় করা হয়েছে, হচ্ছে। শহর নগর বন্দরে কোথাও গাছ লাগানোর দৃশ্য চোখে পড়ে না। ফলে শহুরে পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শীতকালেও
শীতের পরশ লাগে না। গরমে সব সময় কৃত্রিম বাতাসের প্রয়োজন হয়। শীতেও ফ্যান চালাতে হয়।
আমাদের সিলেট শহরে কিছু গাছ ছিল। এখন সিলেট শহরও গাছশূন্য হয়ে যাচ্ছে। আধুনিক নগর গড়ার লক্ষ্যে গাছ কেটে বিরানভূমি করছে সিলেট সিটি করপোরেশন। আর সব গাছ কাটা হয়েছে মেয়র আরিফুল হক চৌধুরীর সময়কালে। কোথাও রাস্তার পাশে গাছ আর থাকছেই না। রাস্তার পাশে ফাঁকেফুকে থাকা গাছ সিটি করপোরেশনের চোখে পড়লেই যেন তার মৃত্যু অবধারিত। মেয়র আরিফ গাছ কাটলেন শত শত; কিন্তু লাগালেন না একটি চারাও।
২০১৮ সালের বাজেট ঘোষণার সময় মেয়র আরিফুল হক চৌধুরীকে বলেছিলাম- শহরে রাস্তার পাশে গাছ লাগাতে শুরু করেন। শহরের ভিতরে জমি বের করে পার্কের ন্যায় বেশ কিছু গাছ লাগান, যাতে ক্লান্ত মানুষ গাছের ছায়ায় বসে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে। গাছ লাগালে শহরের উত্তপ্ত পরিবেশও শীতল থাকবে।
উদাহরণ টেনে বলেছিলাম- লন্ডন, আমেরিকাসহ উন্নত শহরগুলোতে গাছ গালানো হয়। সেসব শহরে রাস্তার পাশে অনেক গাছ দেখা যায়। আমাদের সিলেট শহরকেও গাছ দিয়ে সাজিয়ে দেন। উত্তরে তিনি বলেছিলেন-হবে সবই হবে। সেদিনই বুঝেছিলাম মেয়র আমাকে পাইকারি বুঝ বুঝিয়ে দিয়েছেন। আমি আর কথা বাড়াইনি। এরপর দেখলাম সিলেট নগরের কত গাছ কাটা হল; লাগানো হয়নি একটিও। আফসোস সময় থাকতে সময়ের কদর বুঝতে পারলাম না।
সাংবাদিক সাত্তার আজাদের টাইমলাইন থেকে নেয়া। কিঞ্চিত সম্পাদিত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ