সিলেট | |
প্রকাশিত: 2:50 PM, December 1, 2020
বড়লেখা জামায়াত:এমাদ আমীর, সেক্রেটারী ফয়সাল
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন ফয়সল আহমদ।
২৮ নভেম্বর শনিবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজির উদ্দিন এর সভাপতিত্বে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইন্জিনিয়ার শাহেদ আলী।
সমাবেশ ২০২১-২২ সেশনের জন্য বড়লেখা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন এমাদুল ইসলাম। এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়লেখা উপজেলা সভাপতি হয়েছেন ডাঃ কামাল আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি