বড়লেখা জামায়াত:এমাদ আমীর, সেক্রেটারী ফয়সাল

প্রকাশিত: 2:50 PM, December 1, 2020

বড়লেখা জামায়াত:এমাদ আমীর, সেক্রেটারী ফয়সাল

বড়লেখা জামায়াত:এমাদ আমীর, সেক্রেটারী ফয়সাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  এমাদুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন ফয়সল আহমদ।

 

 

২৮ নভেম্বর শনিবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজির উদ্দিন এর সভাপতিত্বে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইন্জিনিয়ার শাহেদ আলী।

 

 

সমাবেশ ২০২১-২২ সেশনের জন্য বড়লেখা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন এমাদুল ইসলাম।  এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়লেখা উপজেলা সভাপতি হয়েছেন ডাঃ কামাল আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ