ভালুকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

ভালুকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রভাতবেলা ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মশিউর রহমান ।

শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা উপজেলার সদর আলী শেখের ছেলে চালক কাওছার শেখ (২৫) ও একই উপজেলার মৃত চান মিয়ার ছেলে গাড়ির মালিক এমরান (২৬)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভালুকা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ওই পিকআপে থাকা চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ