ভালোবাসা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

ভালোবাসা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে প্রথম প্রহরে ফুল আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভোর থেকে ছিল প্রভাতফেরী, একুশের মিছিলসহ আরো নানা আয়োজন।

 

প্রতিবারের মতো এবারো রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এ দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ যা সর্বসাধারণের জন্য উম্মুক্ত ছিল। এরপর নতুন ক্রম অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে একে একে বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, ডিসি, এসপি, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রটোকল অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করে।

 

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বের করা হয় প্রভাত র‌্যালি। র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

আরও পড়ুন  সিলেটে বিলাসবহুল গাড়ি আটক

 

অনুষ্ঠানের তত্বাবধানে ছিল সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। এছাড়া সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘একুশের মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

 

একুশে ফেব্রুয়ারি ভোর ৬ টায় প্রভাতফেরীর মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। প্রভাতফেরীটি নগরীর সারদা হলের সামনে থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

 

এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ বিভাগ। নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। যান চলাচল বন্ধ রয়েছে নগরীর চৌহাট্টা থেকে শহিদ মিনার আশপাশের এলাকায়।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ