ভুয়া টিভি চ্যানেলে সাংবাদিক নিয়োগ, গ্রেপ্তার ১০

প্রকাশিত: 3:54 PM, March 22, 2021

ভুয়া টিভি চ্যানেলে সাংবাদিক নিয়োগ, গ্রেপ্তার ১০

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টেলিভিশন চ্যানেল বিএসটিভির (BSTV) নামে সাংবাদিক ও প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, রোববার (২১ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাহীনসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র‌্যাব।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ওই চ্যানেলটির মালিক পরিচয় দিয়ে বিভিন্ন মাধ্যমে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রতারণা করে আসছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ