ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত: 6:31 PM, June 1, 2020

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

 

বিশ্বভূবন ডেস্ক:

মাঝারি আকারের ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার সকালে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী টোকিওর উত্তর-পূর্বে অবস্থিত ইবারাকি অঞ্চলের পূর্বদিকে ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

তবে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তা ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সূত্র: আনাদলু

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ