ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: 4:22 PM, February 16, 2021

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, আহত ১৫

প্রভাতবেলা ডেস্ক:

পঞ্চম ধাপে ভোলা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোলা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে গণসংযোগের সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকত হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

আরও পড়ুন  কক্সবাজারে ৫ কোটি টাকার আইস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

এ সময় দুই প্রার্থীর নির্বাচনি কার্যালয়সহ উভয়পক্ষের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ