সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের আটানী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের সমর্থক ও যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানান, সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে চা পান করছিল। রাত পৌনে ৯টার দিকে ১৫/২০ জনের একটি দল চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় আসাদকে তারা উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে দুই পা, হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সঙ্গে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই কাজী আলমগীর বলেন, গত কয়েকমাস যাবত রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও আসাদকে মারধর করেছে। ওই মামলা চলমান। সেই মামলার আসামিরাই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, এই ঘটনায় রাজিব ও শহিদ নামে দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি