সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
প্রভাতবেলা ডেস্ক: প্রবাসের রঙ্গিন স্বপ্নের সাথে মিলন হলো না আতিকের। টগবগে তারুণ্যের বর্ণিল সময়েই চলে গেলেন পরপারে। সৃষ্টিকর্তার অমোঘ বিধান এটাই। মাত্র ৬ মাস আগে সোনার বাংলা থেকে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের ধনাঢ্য দেশ কাতারে। স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল অনেক। সবই আটকে গেল একটি মর্মান্তিক দূর্ঘটনায়। স্বজন পরিজনদের প্রতীক্ষা এখন কবে আসছে আতিকের মরদেহ।
গত বৃহস্পতিবার কাতারের ওয়াকরাতে মটর সাইকেল ড্রাইভিং অবস্থায় একটি বড় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে ইনতিকাল করেন হাফিজ আতীকুর রাহমান। তিনি ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তণ সক্রিয় কর্মী ছিলেন। তার বাড়ী বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামে।
সাবেক ছাত্রনেতা কাতার প্রবাসি মাওলানা নজরুল ইসলামের প্রদত্ত তথ্যমতে, হাফিজ আতিকের মরদেহ দেশে আসতে আরো সপ্তাহ খানেক সময় লাগতে পারে।
সুত্র মতে, তার ডেথ সার্টিফিকেট সংশ্লিষ্ট হাসপতাল থেকে গ্রহণ করা হয়েছে। কাতারের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে দূর্ঘটনা জনিত কাগজপত্র গ্রহণ করা হয়েছে।
স্পন্সরে প্রতিনিধি (মানদুব) আগামীকাল হসপিটালের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে লাশ দেশে পাঠানো প্রক্রিয়া জনিত কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট অফিস সমূহে জমা দেয়া হবে বলে নজরুল ইসলাম জানান।সপ্তাহখানেকের মধ্যেই তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি