সিলেট | |
প্রকাশিত: 7:35 PM, February 6, 2021
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল মুকিত তুহিন সদ্য ঘোষিত সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এর আগে তিনি মহানগর কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
সিলেট এম সি কলেজ থেকে মাষ্টার্স পাস করে বর্তমানে সিলেট ল কলেজে অধ্যয়নরত মুকিত তুহিন সিলেট নগরীর তালতলায় বসবাস করেন।
উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারী মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ৩২৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা এবং ২৬৬ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন৷

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি