মারা গেলেন কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট

প্রকাশিত: 5:32 PM, February 4, 2020

মারা গেলেন কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট

 

বিশ্বভূবন ডেস্ক:

কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিয়েল আরাপ মই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট দানিয়েলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তা। কেনায়াত্তা বলেন, আমরা একজন মহান নেতা হারালাম।

 

দানিয়েল আরাপ মই কেনিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৮ সাল থেকে মোট ২৪ বছর এই দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০২ সালে প্রচণ্ড চাপের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন দানিয়েল। এরপর ২০০৪ সালে ‘সব ধরনের ভুল কাজের’ জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি।

 

দানিয়েল আরাপ মইয়ের সমালোচকরা তাকে একজন স্বৈরশাসক হিসেবে দেখেন। একই সঙ্গে তার কারণেই কেনিয়ায় ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলেও মনে করেন সমালোচকরা। অন্যদিকে দানিয়েলের মিত্ররা দাবি করেন, মহান এই নেতার কারণেই কেনিয়ায় স্থিতিশীলতা দেখা দিয়েছে।

 

দানিয়েল আরাপ মই ১৯৭৮ সালে কেনিয়াকে একদলীয় শাসনব্যবস্থায় নিয়ে যান, যা চলে ১৯৯১ সাল পর্যন্ত। এরপর পশ্চিমাদের চাপে দেশে গণতন্ত্র চালু করতে বাধ্য হন এই নেতা। কেনিয়ায় গণতন্ত্র চালু হওয়ার পরও একাধারে দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন  বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়াল

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ