সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
গতকাল রবিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ এক হাজার সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।
মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
তবে কি কারণে এই বিস্ফোরণ এবং আগুন তা এই মুহুর্তে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এখনও বুঝতে পারা সম্ভব হচ্ছে না যে কীভাবে ৮৪০ ফুট উঁচু একটি রণতরীতে হঠাৎ এমন বিস্ফোরণ হল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় সান দিয়েগোর একাংশ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি