মিরাজ-শান্তর সেঞ্চুরিতে টাইগারদের রানের রেকর্ড

প্রকাশিত: 7:28 PM, September 3, 2023

মিরাজ-শান্তর সেঞ্চুরিতে টাইগারদের রানের রেকর্ড

মাঠে ময়দানে ডেস্ক:

তিন পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ শুরুতেই দিল চমক। যেখানে দীর্ঘ পাঁচ বছর পর ইনিংস উদ্বোধনে নামলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে ওপেন করতে নেমেই পেলেন শতকের দেখা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে তিন অঙ্কের ঘরে গেলেন শান্তও।

পাকিস্তানের লাহোরে মিরাজ ও শান্তর অনবদ্য দুই সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে ৩৩৪ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

 

গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং স্বর্গে নাঈম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মেহেদী হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৬০ রান।

 

প্রথম পাওয়ার প্লে-র শেষ ডেলিভারিতে মুজিব উর রহমানের বলে বোল্ড হন নাঈম। ২৮ রানে এ ওপেনার ফেরার পর দ্রুত আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। দুই বলের ব্যবধানে গুলবাদিন নাইবের শিকার হয়ে শুন্য রান সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়।

আরও পড়ুন  ৯৩ নারী ৪৯ শিশু খুন: ১০৩ জন ধর্ষিতা: ৭২ জনের আত্মহত্যা

 

তবে ইনিংসে আফগানদের জন্য স্বস্তি ছিল এতটুকুই। এরপর পাল্টা আক্রমণে এশিয়ার উঠতি শক্তিদের একেরপর এক হতাশা উপহার দেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তাদের অনবদ্য ব্যাটিংয়ে রানের চাকা ঘুরতে থাকে দ্রুত।

 

ইনিংসের শেষ দিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মিরাজ। এর আগে শান্তর সঙ্গে তিনি গড়েন ১৯৪ রানের অবিচ্ছিন্ন এক অনবদ্য জুটি। ক্যারিয়ার সেরা অপরাজিত ১১২ রানের ইনিংস খেলার পথে দ্বিতীবারের মতো সেঞ্চুরির স্বাদ পান তিনি।

 

মিরাজ মাঠ ছাড়ার একটু পরই ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতকের দেখা পান শান্ত। এর মাধ্যমে পঞ্চমবারের মতো এক ইনিংসে দুই বাংলাদেশি ব্যাটার সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। রান আউট হওয়ার আগে ১০৪ রান করেন শান্ত।

 

শেষদিকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দুই ক্যামিওতে বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়। ২৫ করে মুশফিক রান আউট হলেও ৩২ রানে অপরাজিত থাকেন সাকিব। মুজিব ও গুলবাদিন একটি করে উইকেট শিকার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ