মিশরে একদিনে ৯ আসামির ফাঁসি কার্যকর

প্রকাশিত: 6:21 PM, April 27, 2021

বিশ্বভূবন ডেস্ক:

২০১৩ সালে আফ্রিকা উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ মিশরের একটি পুলিশ স্টেশনে হামলার মামলার আসামীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) ৯ আসামিকে ফাঁসি দেওয়া হয় বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বার্তা সংস্থা এপি বলছে, এদিন ফাঁসির দড়িতে নয় আসামিকে ঝোলানো হয়। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও আইনজীবীদের বরাতে জানা যায়, নির্মম সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মধ্যে এখন পর্যন্ত ৯ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

 

এসব আসামি মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে কেরদাসা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

ভয়াবহ সেই ঘটনায় পরের বছরই স্থানীয় একটি অপরাধ আদালত ১৮৮ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে ২০১৭ সালে সেই রায় বদলে চূড়ান্ত রায়ে মাত্র ২০ জনকে মৃত্যুদণ্ড ও কয়েক ডজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ