মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: 1:33 PM, September 12, 2016

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাত সোয়া ৮ টার দিকে নগরীর চালিবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায় মুন্না গাড়ী ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। মুন্নার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ৩৮/১৬ এর সেকশন ৩ এবং কোতয়ালী থানার মামলা নং-১৭ তাং-১৭-১০-২০১৪ ইং সেকশন ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫ (দন্ডবিধি)।গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা  হয়েছে।

সর্বশেষ সংবাদ