সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
বিশ্বভুবন ডেস্ক:
মোজাম্বিকের উত্তরাঞ্চলে ৫০ জনকে মাথা কেটে হত্যা করেছে চরমপন্থিরা। মোজাম্বিক পুলিশ এ কথা জানিয়েছে। দেশটির ক্যাবো ডেলগাডো এলাকায় কয়েক দিন ধরে হানা দিয়ে ৫০ জনের মাথা কেটেছে চরমপন্থি মুসলিম জঙ্গিরা। বিবিসি ও ডয়চে ভেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চরমপন্থিরা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জঙ্গলে পালিয়ে গেছে। সেখান থেকে তাঁদের ধরে এনে মাথা কেটে হত্যা করা হয়েছে।
ক্যাবো ডেলগাডো অঞ্চলে তিন বছর ধরেই বিদ্রোহীদের তাণ্ডব চলছে। বিদ্রোহীদের অভিযোগ, জাতীয় সরকার এ অঞ্চলকে অবহেলা করছে। এই চরমপন্থিদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। তারা গোটা অঞ্চলে খেলাফতের শাসন চায়। তাদের সঙ্গে যারা হাত মেলাতে চায় না, তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে পুলিশের অভিযোগ।
সরকারি নিরাপত্তা বাহিনীও চরমপন্থিদের দমন করার নামে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি