সিলেট | |
প্রকাশিত: 2:38 PM, December 14, 2020
বিশ্বভুবন ডেস্ক:
রবীন্দ্রনাথের জাতীয় সংগীত বদলে ফেলা উচিত বলে টুইট করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শান্তিনিকেতন সফরে যাওয়ার আগে এমন বক্তব্য কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে। টুইটে বিজেপি সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন গন মন বদলে ফেলা হবে ২৩ জানুয়ারির আগে।
জাতীয় সংগীত বদলে ফেলার দাবি সু্ব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে লেখা ‘জন গণ মন’। তার পরিবর্তে বিজেপি সাংসদ দাবি করেছেন ১৯৪৩ সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজের গাওয়া ‘শুভ সুখ চ্যান’ গানটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই গানটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের আদলেই তৈরি হয়েছে। তাই পরের বছর নেতাজির জন্মজয়ন্তী আসার আগেই সেটা বদলে ফেলার অনুরোধ জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।
অমিত শাহ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। এবার রাজ্য সফরে এসেই তিনি শান্তিনিকেতন যাবেন। সেখান ভার্চুয়াল উপস্থিতি থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এর আগেও বিজেপি নেতারা যতবার রাজ্যে এসেছেন ততবার রবীন্দ্রনাথের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাদ্যায়ের বাংলা, ঋষি বঙ্কিমের বাংলা বলে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছেন। বাংলার অপমান করছেন মমতা বারবার অভিযোগ করেছেন তারা। এবারে অমিত শাহের শান্তিনিকেতন সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি