রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

প্রকাশিত: 1:37 PM, February 29, 2020

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

 

প্রতিনিধি, রাজশাহী:

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহাব্দিপুর এলাকার সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।

 

নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায়, প্রাইভেট কারে করে গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুর্ঘটনায় কবলিতরা। প্রাইভেট কারটিতে অন্তত পাঁচজন যাত্রী ছিল।

 

গোদাগাড়ী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ