ঠাকুরগাঁওয়ে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: 4:20 PM, January 4, 2021

ঠাকুরগাঁওয়ে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রভাতবেলা ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শ্মশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্মশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান: রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রণাম জানাতে যায় তারা। এসময় তারা দেখেন, কালি মন্দিরের প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারি কমিশনার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ