সিলেট | |
প্রকাশিত: 4:34 PM, May 30, 2018
মাহমুদুন নবী বেলাল,নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগরে এক দিনমজুরের বাড়ী থেকে প্রায় দেড় কেজি ওজনের একটি পুতুল উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ।
মঙ্গলবার (২৯মে ) উপজেলা সদরের খাগড়া গ্রামের দিনমজুর রতন ইসলাম ভুট্টু এলাকার হাটগাড়ী নামক খাসপুকুর থেকে মাটি কেটে একই গ্রামের মইদুল ইসলামের জমি ভরাট করার কাজ করছিলেন। মাটি কাটার সময় হঠাৎ করেই একটি পুতুল দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যায়।
দিনমজুর রতন ‘সোনার পুতুল’ পেয়েছে এমনটি জানাজানি হলে পুতুলটি দেখতে গ্রামের লোকজন তার বাড়িতে ভির জমায়। পুতুল ব্যাপারে থানাপুলিশকে খবর দিলে পুতুলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এব্যাপারে পুতুল উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাবুদুর রহমান জানান, পুতুলটি উদ্ধারের পর প্রাথমিক ভাবে স্থানীয় স্বর্ণকারের নিকট পরীক্ষা করা হলে, স্বর্ণকারের পরীক্ষা করে জানান এটি একটি পিতলি পুতুল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি