সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণাঞ্চলে ছুরি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ছুরিকাঘাত করা ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। খবর ‘দ্য টেলিগ্রাফ’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার (২ ফেব্রুয়ারি) টেমস নদীর তীরবর্তী একটি আবাসিক এলাকায়। এক ব্যক্তি সাধারণ মানুষের ওপর ছুরিকাঘাত করছে- এমন খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই হামলাকারীর ওপর গুলি চালায় পুলিশ। আর এতে হামলাকারী নিহত হন।
লন্ডন পুলিশ এই ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। এ ছাড়া এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লুসি ডিঅরসি বলেছেন, হামলাকারীর শরীরে বাঁধা অবস্থায় একটি ডিভাইস পাওয়া গেছে। বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যে তা খতিয়ে দেখেছেন। এটি একটি ভুয়া ডিভাইস বলে জানিয়েছেন তারা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর হাতে বড় আকারের ছুরি ছিল। আর বুকে বাঁধা ছিল একটি বিস্ফোরক ডিভাইস।
এ ঘটনায় আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি