সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন মারা গেছেন। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন।
শুক্রবার বিকালে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে আরও ৭ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৫৮৪ জনে।
গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ৫১১ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।
গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি