শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জীর ইন্তেকাল

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জীর ইন্তেকাল

প্রভাতবেলা ডেস্ক:

প্রখ্যাত শায়খুল হাদীস জাতীয় ঈদগাহের সাবেক খতিব ও বিশিষ্ট লেখক আল্লামা শায়খ ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই। তিনি গতকাল শনিবার ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

শায়খ ইমদাদুল হক আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহ.) এর ছোট ভাই। মরহুমের ছেলে মাওলানা ক্বারী মুদ্দাসসীর আনোওয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিছু দিন আগে সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস হিসেবে নিযুক্ত হন মরহুম শায়েখ ইমদাদুল হক। বুখারী শরিফের আরবী ব্যাখ্যা গ্রন্থ “হিদায়াতুস সারী ইলা দিরাসাতিল বুখারী” সহ অনেক গ্রন্থের লেখক তিনি।

মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী ১৫ মার্চ ১৯৪১ ঈসায়ি মোতাবেক ১৩৬১ হিজরিতে হবিগঞ্জ সদর থানার কাটাখালী গ্রামের এক দ্বীনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আব্দুন নূর (রাহ.)ও একজন বিজ্ঞ আলেম ছিলেন। ইমদাদুল হক হবিগঞ্জী প্রাথমিক শিক্ষা পিতার কাছে সম্পন্ন করেন।

আরও পড়ুন  সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজারের যুবক নিহত

অতঃপর ১৩৭৪ হিজরিতে জামেয়া সাদিয়া রায়ধর মাদরাসায় পড়েন। ১৩৭৯ হিজরিতে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। সেখানে ফুনুনাত এবং দাওরায়ে হাদিস শেষ করে ইলমে হাদিস, তাফসির ও ফিকহ পড়েন।

১৩৮৫ হিজরিতে অত্যন্ত কৃতীত্বের সাথে লেখাপড়া সমাপ্ত করে কর্মজীবনে প্রথমে ময়মনসিংহে অতঃপর সিলেটের ঢাকা দক্ষিণ মাদরাসার শায়খুল হাদিস হিসেবে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করেন।

তিনি একাধারে একজন বিজ্ঞ আলেম, গবেষক এবং লেখক। বোখারী শরীফের আরবি ভাষ্যগ্রন্থ ‘হিদায়াতুস সারী ইলা সাহিহিল বোখারী’ তাঁর অনন্য কীর্তি। এছাড়াও তিনি আরও বেশ কয়েকটি আরবি, বাংলা গবেষণালব্দ বই লিখেছেন।

বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক খতীব, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা শায়খ ইমদাদুল হক হবিগঞ্জী সিলেটের জামেয়া দরগাহে হজরত শাহজালাল রাহ. মাদরাসার শায়খুল হাদিস এবং নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় মসজিদের খতিবও ছিলেন কিছুদিন।

আরও পড়ুন  সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের হাদিস গবেষণা অনুষদের অন্যতম একজন সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জামিয়া মাদানিয়া বিশ্বনাথেও শায়খুল হাদীস ছিলেন। ১৯৮১ থেকে ৮৭ সাল পর্যন্ত শাহজালাল দরগাহ মাদরাসায় ছিলেন।

পারিবারিক জীবনে তিনি ২ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ