শিক্ষার আলোয় দেশকে এগিয়ে নিতে হবে- এডভোকেট নাসির উদ্দিন খান

প্রকাশিত: 6:52 PM, October 12, 2023

শিক্ষার আলোয় দেশকে এগিয়ে নিতে হবে- এডভোকেট নাসির উদ্দিন খান
শিক্ষার আলোয় আলোকিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষে নারীপুরুষ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বর্তমান প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে যুগোপযোগী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান উপরিউক্ত কথাগুলো বলেন।

 

কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, কলেজের প্রতিষ্ঠাতা ডা মিফতাহুল হোসেন সুইট, কলেজ উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, গভর্নিং বডির সদস্য মো ফজলুল করিম হেলাল , স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এম. এ বায়েছ , সহকারী অধ্যাপক এম এ জলিল, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন বেলাল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা , সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক র. ম বাবর, যুবনেতা মিজানুর রহমান , কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং নবাগত ছাত্রী ফারজানা এবং নূরী।

আরও পড়ুন  রাত ৯টার পর পূজামন্ডপে প্রবেশ নিষিদ্ধ- এসএমপি

 

এ সময় কলেজে নিয়োগপ্রাপ্ত দুইজন নবাগত শিক্ষক মুকুল রায় এবং রামিন আহমদকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ