সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২জনের মৃত্যু

প্রকাশিত: 8:31 PM, March 24, 2018

সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২জনের মৃত্যু

সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে ডুবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) লেকচারারসহ দুইজনের মৃত্যু হয়েছে।  ২৪ মার্চ শনিবার দুপুর ১টার দিকে বড়ুয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার শান্তনু সরকার (২৫) ও তার বন্ধু সাহেদ এহসান (২৫)। তারা ঢাকার বাসিন্দা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান্তনু ও তার চার বন্ধু মিলে ২২ মার্চ বৃহস্পতিবার  বগালেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে শনিবার দুপুরে সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে তারা গোসল করতে নামেন। এ সময় শান্তনু ও সাহেদ সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ