সিরিয়ায় ইরানি কমান্ডার নিহত

প্রকাশিত: 6:50 PM, March 7, 2020

সিরিয়ায় ইরানি কমান্ডার নিহত

 

বিশ্বভূবন ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা খুন হয়েছেন। তার নাম ফরহাদ দাবিরিয়ান। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য।

 

আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বক্তব্যের বরাতে শনিবার (৭ মার্চ) এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

 

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) খুন হন ফরহাদ দাবিরিয়ান নামে ওই ইরানি কমান্ডার। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ দিকে কোনো দেশ বা সন্ত্রাসী গোষ্ঠী এখন পর্যন্ত ইরানি কমান্ডার ফরহাদ দাবিরিয়ানকে হত্যার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত।

 

ইদলিব ইস্যুকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল সিরিয়ায়। এই সময়ে রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী ও তুর্কি সেনাদের মধ্যে ব্যাপক হামলা-পাল্টা হামলা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ

 

অবশ্য তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৫ মার্চ) সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এরপরই খুন হলেন ইরানি কমান্ডার ফরহাদ দাবিরিয়ান।

 

ফরহাদ দাবিরিয়ান সিরিয়ার দামেস্কোতে অবস্থিত শিয়া মুসলমানদের পবিত্র স্থান সাইয়েদা জয়নবের মাজারের সুরক্ষাকারী ছিলেন। এছাড়া মধ্যসিরিয়ার প্রাচীন শহর পালমিরার একজন সাবেক কমান্ডার ছিলেন তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ