সিলেট | |
প্রকাশিত: 12:09 PM, December 23, 2023
শুক্রবার সকালে টসে জিতে শক্তিশালী জিমখানাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়ান্ডারার্স ক্লাব।
দুই অপেনার সায়েম এবং সাদি জিমখানাকে দুর্দান্ত সূচনা এনে দেন। যদিও কেউই নিজেদের ইনিংসকে বড়ো করতে পারেননি। দ্বাদশ অভারে সাজ্জাদ সায়েমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে অপেনিং জুটি ভাঙেন। আর ৩ রান যোগ হবার পরে দলীয় ৬৮ রানে সাজঘরে ফেরেন অন্য অপেনার সাদি। দ্রুত দুই উইকেট হারালেও দিশান এবং গালিবের ব্যাটে চড়ে ইনিংস গড়ে তোলে জিমখানা। ৩য় উইকেট জুটিতে এই দুইজন ৩৭ রান যোগ করেন।
গালিব আর কামরুলের দুর্দান্ত ব্যাটিং জিমখানাকে রানচূড়ায় ওঠা সহজ করে দেয়, ৪র্থ উইকেটে তারা ১৩১ রান তোলেন। ৪২তম অভারে ৪০ রান করে কামরুল ফিরে গেলেও গালিব একপ্রান্তে ‘ঝড়’ চালিয়ে যাচ্ছিলেন। শেষ ১০ অভারে জিমখানা ৮৫ রান তোলে। লিগে ১ম ম্যাচে নেমেই অনবদ্য সেঞ্চুরি হাঁকান গালিব। মেহেদিও ২৯ রানের ক্যামিও ইনিংসের মাধ্যমে জিমখানার বিশাল সংগ্রহে অবদান রাখেন।
গালিব ১০৪ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন। ওয়ান্ডারার্সের সাজ্জাদ, অদিত, রুমন ২টি করে উইকেট লাভ করেন।
৩১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌঁছে যায় ওয়ান্ডারার্স। একপ্রান্ত আগলে রেখে দলকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেছেন অপেনার প্রমিস। দলীয় সংগ্রহের অর্ধেকেরও বেশি রান আসে তার ব্যাট থেকে। ৬৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
ওয়ান্ডারার্সের আর কোনো ব্যাটারই জিমখানার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। যদিও ১১৬ রানে অলআউট হয়েছে ওয়ান্ডারার্স, খেলেছে ৪৩.৫ অভার। রান তোলার দিক দিয়েও তারা বেশ ধীর ছিলো।
জিমখানার সাঈদ, সফর, জামিল, আরিফ ২টি করে উইকেট লাভ করেন।
১৯৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেটের ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিমখানা ক্লাবের গালিব।
আজ লিগের ৩য় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী বঙ্গবীর অগ্রগামি ক্রীড়া চক্র এবং ইয়ুথ সেন্টার ক্লাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি