তামাবিল রোডে পরিবহন মালিক সমিতি গঠন

প্রকাশিত: 3:46 PM, July 12, 2016

তসদর ও বৃহত্তর জৈন্তাপুর ইমা, লেগুনা, সুজুকি, টাটা এএইচ ও হিউম্যানহোলার মালিক সমিতি গঠন করা হয়েছে। সম্প্রতি জৈন্তাপুরের ঘাটেরচটি এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত তামাবিল রোডে চলাচলকারী ইমা, লেগুনা, সুজুকি, টাটা এএইচ ও হিউম্যানহোলার মালিকদের নিয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হলেন বাহারুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক করা হয়েছে জমিরুল সইসলামকে।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ, সহ সভাপতি সাইফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কেশিয়ার আব্দুল ওয়ারিশ, সহকারী কেশিয়ার মো. সিরাজ, প্রচার সম্পাদক মস্তাক আহমেদ, সহ-প্রচার সম্পাদক করা হয়েছে মো. কবির আহমদকে।এছাড়া কার্যকরী সদস্য করা হয়েছে আলী বক্স, আহমদ আলী, আব্দুল হাসিম, খালেদ আহমদ, আব্বাস আহমদ, সাজু আহম্মদ, সালেক আহমদ ও মনাই মিয়া। সভায় অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তদের নাম পরে ঘোষনা করার সিদ্ধান্ত হয়।বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ