সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪
ডেস্ক প্রতিবেদন
দি এইডেড হাইস্কুলকে হারিয়ে সিলেট হকি লিগে চ্যাম্পিয়ন মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা।
হোয়াইট অর্কিড ১ম বিভাগ হকি লীগ ২০২৩-২০২৪ এর শিরোপা জিতেছে মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা। রবিবার সিলেট জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে দি এইডেড হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হোয়াইট অর্কিড এর পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ হকি লিগ পরিচালনা করে সিলেট জেলা হকি কমিটি।
উক্ত লীগের ফাইনাল খেলায় মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ২-০ গোলে দি এইডেড হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পক্ষে রেদোয়ান ও রুপস ১টি করে গোল করেন।
উক্ত লিগের ফাইনাল খেলা পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান। তিনি তাঁর প্রধান অতিথির বক্তব্যে হকি খেলার উদ্বুদ্ধমূলক দিকনির্দেশনা তুলে ধরেন ও হকি খেলার মনোন্নয়নে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণের ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা হকি কমিটির সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও মারিয়ান চৌধুরী মাম্মী এবং সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা হকি কমিটির সম্পাদক মোঃ সুনু মিয়া ও সদস্য সাজেদ আহমদ চৌধুরী বাপন, ইসমত আলী, রুবেল আহমদ নান্নু, সজিব আহমদ, আব্দুল হালিম চৌধুরী জনি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শমসের আলী, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনসুর আহমদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ফয়সল আহমদ ও মহিউদ্দিন রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি