সিলেটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) ভোরে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনকে শহরতলির কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করে এসএমপির জালালাবাদ থানাপুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জসিম উদ্দিন (২২) জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে ও মো. এখলাছ মিয়া (২০) একই এলাকার তজম্মুল আলীর ছেলে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণি ছাত্রী (১২)-কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। ওইদিন রাতে স্কুলছাত্রীর পিতা জালালাবাদ থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন (নং-৮ )।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ