সিলেটে ২৪ ঘণ্টায় করোনায়  ৪ জনের মৃত্যু

প্রকাশিত: 1:06 PM, September 15, 2020

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায়  ৪ জনের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন সিলেট জেলার এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫০ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৩৮ জন এবং সুনামগঞ্জে ৮ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৪৭১, সুনামগঞ্জে ২ হাজার ২৫৯, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন  নবীগঞ্জে মসজিদের ভুমি দখলের পায়তারা

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জ ১৪, হবিগঞ্জ ৩২ এবং মৌলভীবাজারে ৫১ জন।

নতুন সুস্থদের নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৮৩০, সুনামগঞ্জে ১ হাজার ৯২৮, হবিগঞ্জে ১২১১, মৌলভীবাজারে ১৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৩৬ জন। এরমধ্যে ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৫৮৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৬৮০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯০৫ জন।

সর্বশেষ সংবাদ