সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকা থেকে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
০৪ জুলাই (শনিবার) জালালাবাদ থানাধীন শেখপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ । কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বশির আহমেদ (৩১) নামের পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত বশির আহমদ জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত রমিজ’র পূত্র। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি