সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামটিলা এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার এজহারনামীয় এক মহিলা আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল শুক্রবার (০৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল । অভিযানে জৈন্তাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামী সুমি বেগম (৩০) কে কমলাবাড়ী মোকামটিলা থেকে গ্রেফতার করে ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত সুমি বেগম (৩০) কমলাবাড়ী মোকামটিলার কয়েছ আহমদের স্ত্রী এবং গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি