সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, May 14, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে পদায়ন করা হয়েছে ।
এর আগে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তার দপ্তরে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
অন্যদিকে, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যমের দায়িত্বে থাকা মো. মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি