সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 6:09 PM, October 11, 2020

সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজীপাড়া মোড়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

নিহতের নাম রনি মিয়া (২৩)। সে সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর এলাকার মো. গুলেনুরের ছেলে।

রবিবার বিকেল সাড়ে ৩ টায় সিলেট সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মল্লিকপুর এলাকা থেকে পৌর শহরে ঢুকার পথে বিপরীতমুখী একটি লেগুনা গাড়ি শহর থেকে বের হওয়ার পথে মোটর সাইকেলটি দুটি গাড়ির ভেতরে ঢুকে পড়ায় ট্রাকটি ঐ মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা শহরের আড়াইশত শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ