সেই চেয়ারম্যান বহিস্কার

প্রকাশিত: 12:59 AM, February 4, 2017

সংবাদদাতা,মুন্সীগঞ্জ:  বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের তৈরি মানবসেতু দিয়ে হেঁটে যাওয়া উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি শুক্রবার স্থানীয় সার্কিট হাউসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছে।

শুক্রবার দুপুরে এই তথ্য জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একটি সেতু উদ্বোধনের সময় ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এক পর্যায়ে শিক্ষার্থীদের  মানবসেতুর উপর দিয়ে হেঁটে যান তিনি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা এল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ